মামুনুর রশীদ মিলনঃ
১২ ফেব্রুয়ারী ২০২৬ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মাগুরা‑২ (মাগুরা সদর ৪ ইউনিয়ন ও মহম্মদপুর+ শালিখা) আসনে দুই প্রধান প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তার শেদ বিল্লাহ (এম.বি. বাকের)।
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত এডবুকেট নিতাই রায় চৌধুরী উভয়েই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের কাছে সরাসরি যাচ্ছেন।
প্রার্থীদের অবস্থান ও জনসমর্থন এম.বি. বাকের গত সপ্তাহে অনুষ্ঠিত স্থানীয় জনমত জরিপে ৪৮% ভোট পাওয়ার আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি শুধু জামায়াতের নই, সকল মানুষের প্রতিনিধি হতে চাই। তিনি বলেন আমি নির্বাচিত হলে সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করবো। প্রতিটি পাড়ায় গিয়ে তাদের দুঃখ-সুখ শুনবো এবং সমাধানের চেষ্টা করবো।
নিতাই রায় চৌধুরী_ তিনি দাবি করেন, মহম্মদপুর+শালিখা ও মাগুরা সদরের চার ইউনিয়নের উন্নয়ন আমার অগ্রাধিকার। নির্বাচিত হলে সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করবো।
ভোটারদের প্রতিক্রিয়া গ্রামের বাসিন্দা মোঃ হাসান বলেন, বাকের সাহেব অনেক কাছে আসেন, কথা শোনেন। আমরা আশা করছি তিনি আমাদের পাশে থাকবেন।
অন্যদিকে, নাছিম শিকদার নামে একজন সাধারণ জনগণ মন্তব্য করেন, নিতাই রায় চৌধুরীর উন্নয়নমূলক পরিকল্পনা দেখে ভালো লাগছে, তবে বাস্তবায়নটা গুরুত্বপূর্ণ।
নির্বাচনী আবহাওয়া উভয় প্রার্থীই গ্রাম পর্যায়ে সরাসরি জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বাকেরের দল পাড়ায় পাড়ায়” কর্মসূচির মাধ্যমে ঘরে ঘরে গিয়ে ভোট চাইছে, অন্যদিকে বিএনপির দল “উন্নয়নের প্রতিশ্রুতি” নিয়ে সমাবেশ ও পথসভা করছে।