মানিক কুমার দাসঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় নিবাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের মনোনয়পত্র যাচাই-বাছাই শেষ করেছেন জেলা রিটানিং কর্মকতা মো. কামরুল হাসান মোল্লা ।
এসময় এ আসনে দাখিলকৃত মোট ১০ প্রার্থীর মধ্যে বিএনপির ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বৈধে ঘোষনা করা হয়েছে, বাতিল করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থীসহ ৫ জনের।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর জেলা প্রশাসকের কাযালয়ে সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় । এসময় আসনটির সকল প্রার্থী উপস্থিত ছিলেন ।
এ ব্যাপারে জেলা রিটানিং কর্মকতা ও ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, দখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৫ প্রার্থীর কাগজপত্রে ক্রটি থাকায় তা বাতিল ঘোষনা করা হয়। এছাড়া অন্য ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে ।