শেখ সাইদুল ইসলাম প্রবীন:
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্তা—আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগণ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও সেবামূলক কাজ তুলে ধরে বক্তব্য রাখেন।