প্রদীপ্ত চক্রবর্তীঃ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য চট্টগ্রাম – ১২ পটিয়া সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

প্রার্থীরা হলেন বিএনপির মোঃ এনামুল হক, জামায়াত ইসলামীর ডা: মোঃ ফরিদুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, এলডিপির এম ইয়াকুব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম বেলাল নূর, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোঃ আবু তালেব, জাতীয় পার্টি (আনিস) ‘র সিরাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টি ( কাদের) ফরিদ আহমদ চৌধুরী , গণ অধিকার পরিষদের ডা: এমদাদুল হাসান, স্বতন্ত্র মোহাম্মদ শাখায়াত হোসেন ও সৈয়দ সাদাত আহমেদ। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পটিয়া আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।

 

এর মধ্যে ১১ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দেন। বিএনপি’র গাজী মোঃ শাজাহান জুয়েল, সাইফুদ্দিন মাহমুদ মিঠু, গাজী সিরাজ উল্লাহ মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দেননি। পটিয়ার সহকারী রিটানিং অফিসার জানান, সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।