মানিক কুমার দাসঃ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কাউসার হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা অনুমানিক ৭:৩০ মিনিটের সময় ফরিদপুর রাজবাড়ী মহাসড়কে ধুলদি বিদ্যুৎ পাওয়ার প্লান্ট এর সামনে নসিমন গাড়ির চালক কাওসার হোসেন (৪০), পিতা- মৃত মালেক বিশ্বাস, গ্রাম- হোগলাকান্দি, পোস্ট-কানাইপুর, থানা- কোতোয়ালি;তিনি নসিমন গাড়ী নিয়ে ফরিদপুরের দিকে আসছিলেন।
এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ঢাকা মেট্রো ট- ১২-৬৬৪৩ কাঠ বোঝাই ট্রাকটি ফরিদপুর থেকে রাজবাড়ীর দিকে যাওয়ার সময় ধুলদি বিদ্যুৎ পাওয়ার প্লান্টের সামনে পৌঁছালে নসিমন গাড়ি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই নসিমন চালক মৃত্যু বরণ করেন।
ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাইওয়ে পুলিশ কর্তৃক লাশের সুরতহাল করে। মৃতদেহ নিয়ে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। মৃতদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে। ট্রাক ও নসিমন হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তবে ট্র্যাক চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।