মানিক কুমার দাসঃ
ফরিদপুরের নগরকান্দা হতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা হতে সকাল ৬ টার পর্যন্ত যে কোন সময় নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া স্ট্যান্ডে অনুমান ৫০০ গজ পূর্বে ফরিদপুর – ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া নারায়ানখালী ব্রিজ এর নিচে স্থানীয় লোকজন অজ্ঞাতনামা লাশের হাত পা দড়ি দিয়ে বাঁধা ও চোখ মুখ কসটেপ দিয়ে বাঁধা এবং গলা কেটে জবাই করার মতো দেখতে পায়।
এসময় পুলিশকে খবর দিলে সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।