আরিফুল হাসানঃ

 

ফরিদপুরের মধুখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের আলমপুর নিবাসী, ঐতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মির্জা আব্দুল খালেক (৯৩) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সাবেক নওপাড়া ইউনিয়নের প্রেসিডেন্ট ও জেলা জজের জুড়ি মরহুম মির্জা আব্দুস সালামের বড় ছেলে।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার রাত ৮টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আলমপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।