মানিক কুমার দাসঃ

ফরিদপুরে ‌পল্লীকবি জসীমউদ্দীনের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত ‌ হবে আগামীকাল বৃহস্পতিবার।

 

এ উপলক্ষে সকাল ৯ টার দিকে পল্লী কবির ‌ অম্বিকাপুর বাসভবনে ‌ কবির মাজারে ‌ পুষ্পার্ঘ্য অর্পণ , আলোচনা সভা ‌ দোয়া ও মিলাদ মাহফিল ‌ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‌ ফরিদপুরের জেলা প্রশাসক ‌ কামরুল হাসান মোল্লা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার ‌নজরুল ইসলাম। এছাড়া ‌ এ সময় ‌ ফরিদপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ ‌সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, নেতৃবৃন্দ ‌ উপস্থিত থাকবেন বলে জানা গেছে ‌।