মানিক কুমার দাসঃ
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরের সকল জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার শহরের সমস্ত জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়।
এছাড়া ফরিদপুর সহ আশেপাশের সকল উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা সমূহ উক্ত কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।