মানিক কুমার দাসঃ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রায়হান শেখ (২৫) নামে এক বাই সাইকেল চালকের মৃত্যু হয়েছে ।
আজ মঙ্গলবার বেলা ১-৩০ মিনিটের দিকে ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের পশ্চিম কাপুরা বাইপাস সড়কের ‘স’ মিলের সামনে রাস্তার উপর দিয়ে উক্ত রায়হান শেখ (২৫), পিতা- কালাম শেখ, সাং- পশ্চিম কাপুরা থানা- কোতোয়ালি, তার বাইসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন।
তখন পেছন থেকে অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে পড়ে মারাত্মকভাবে আহত হন। এরপর আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও জেলার কানাইপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা ছয়টার দিকে ফরিদপুর মাগুরা মহাসড়কের করিমপুর ব্রীজের পাশে রাস্তার উপর দিয়ে জয়গন (৬৫), স্বামী- জলিল শেখ, সাং- মল্লিকপুর, থানা- কোতোয়ালি; তাহার নিজ বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল, যাহার নাম্বার ঢাকা মেট্রো ল : ৫০-৫৯৪৬ ফরিদপুর থেকে মাগুরা যাবার সময় ধাক্কা লেগে ঘটনাস্থলে পরে যায় ।
স্থানীয় লোকজন তাহাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন । এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মটর সাইকেল টি আটক করা হয়েছে, তবে মোটরসাইকেল চালক পলাতক রয়েছে।