ইনামুল খন্দকারঃ

 

মধুখালী (ফরিদপুর) মধুখালী সংবাদদাতাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -১ ( মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রওশনা জাহান এর নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির বদরুদ্দীন আহম্মেদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু হারিস মোল্লা, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আলীমুজ্জামান, মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ নওশের আলী চৌধুরী প্রমুখ।

 

মনোনয়ন ফরম দাখিল শেষে সাংবাদিকদের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা বলেন, ফরিদপুর ১ আসনে ঘুরাফেরা করে জনগনের কাছে যে ভালোবাসা পেয়েছি এবং যে সমর্থন পেয়েছি এবং জামায়াতে ইসলামীর পক্ষে যে গণজোয়ার দেখেছি, ইনশাআল্লাহ আমরা আশা করছি বিজয়ী হবো।