মানিক কুমার দাসঃ

 

ফরিদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত ‌ ১২ টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ‌ ‌ বার্ষিক পরীক্ষার ‌ ফলাফল ঘোষণা ‌ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা বারোটার দিকে ফরিদপুর পৌরসভা মিলনায়তনে ‌ উক্ত অনুষ্ঠানের ‌ আয়োজন করা হয়।

 

ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমানের সভাপতিত্বে ‌ এবং ‌ সমাজ উন্নয়ন কর্মকর্তা ‌ সৈয়দ আহাদুজ্জামান ‌এর সঞ্চালনায় ‌ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌‌ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ফরিদপুর পৌরসভার ‌ নির্বাহী প্রকৌশলী শামসুল আলম,
সাংবাদিক এস এম মনিরুজ্জামান ‌ সাংবাদিক পার্থ প্রতিম ভদ্র ।

 

এ সময় ‌ প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‌ শিক্ষকরা ‌ এবং অভিভাবক বৃন্দ ‌ উপস্থিত ছিলেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে ‌‌ পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে শিশুরা তাদের জীবনে আরও বড় ‌ লক্ষ্য অর্জন করতে পারবে।

 

এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিশুরা এখানে আসা এবং পুরস্কার গ্রহণ করা ‌ তাদের ‌ মনে একটা পজেটিভ ‌দিক হয়ে রবে, এতে তাদের প্রতিযোগিতার প্রতি আগ্রহ বাড়বে । পাশাপাশি শিশুরা যাতে ‌ ভবিষ্যতে বড় ‌‌ হয়ে ‌তার লক্ষ্য পূরণে অবদান রাখতে পারে ‌ সেজন্য অভিভাবকদের আহ্বান জানান।
এছাড়া গত এক বছরে ‌ যে সমস্ত শিশুদের ‌ জন্ম নিবন্ধন করা হয়নি ‌ তাদেরকে অবিলম্বে জন্ম নিবন্ধনের আওতায় ‌ আনতে হবে ‌।

 

এছাড়া শহরে বর্জ্য ব্যবস্থাপনার কাজ যেন সঠিকভাবে পালন করা হয় ‌ এ ব্যাপারে সর্বস্তরের জনগণের। সহযোগিতা কামনা করা হয় ‌। অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ মোট ৮০ জন শিক্ষার্থীকে ‌ পুরস্কার প্রদান করা হয় ‌ পাশাপাশি ‌ ১২ জন শিক্ষিকাকেও ‌ পুরস্কার প্রদান করা হয়।