মোঃ আরিফুল হাসানঃ

 

ফরিদপুরের মধুখালীতে এক চোর বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে বাড়ীর মালিককে গুরুতর আহত করেছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মোঃ কুদ্দুস শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, চোর মোঃ কুদ্দুস শেখের ছেলে রবিন শেখের (২৭) ঘরে ঢুকতে চেষ্টা করছিল। তবে রবিন চোরের চেষ্টা টের পেয়ে তাকে ধরার চেষ্টা করলে চোর পালানোর সময় তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর আহত করেন। রবিনের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা চোরকে আটক করেন। পরে দিনের আলোয় স্থানীয়রা চোরকে গণপিটুনি দেন।

 

চোরের পরিচয় মাগুরা জেলার মহাম্মাদপুর উপজেলার প্রাভাটুরা গ্রামের সোহেল মল্লিক (৪১) হিসেবে শনাক্ত হয়েছে। ঘটনার পর বাড়ীর মালিক রবিন শেখ ও চোর সোহেল মল্লিক দুজনই মধুখালী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান জানিয়েছেন, আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।