মানিক কুমার দাসঃ
ইসলামি ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ইসলামি ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি রেজোয়ান হোসেন নাঈমের সভাপতিত্বে কুরআন-সুন্নাহ নির্ভর শিক্ষা সংস্কার পরিশুদ্ধ নীতিগত রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন ও ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে শহরের পৌর রকিব উদ্দিন মার্কেটের দলীয় কার্যালয়ে এ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দফতর ও যোগাযোগ সম্পাদক, আশিক আনোয়ার ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল,সভাপতি, ইসলামি ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ ।
সম্মেলনে বক্তারা ইসলামি ছাত্র আন্দোলন বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমাদের অনেক নেতা-কর্মী হতাহত হয়েছেন। আধিপত্য বাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই। যতদিন আমরা কাংখিত লক্ষ্যে পৌছাতে না পারছি, ততদিন সংগ্রাম চলবেই। পরিশেষে রেজোয়ান হোসেন নাঈমকে সভাপতি ও সরদার কামরুজ্জামান বাঁধনকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।