মোঃ আলম মৃধাঃ

 

নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ সোহেল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আজ (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বেলাব উপজেলার নারায়নপুর বাসষ্ট্যান্ডের দক্ষিন পাশ থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত- মোঃ সোহেল মিয়া (২৮), রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের মৃত- হানিফ মিয়ার ছেলে। ‌

 

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সাইফুল ইসলাম, এসআই মোঃ ওবায়দুল্লাহ সংগীয় অফিসার ফোর্সসহ নরসিংদী জেলার বেলাব থানাধীন নারায়নপুর সাকিনন্থ নারায়পুর বাসষ্ট্যান্ডের দক্ষিন পাশে সুফিয়া বেগম এর ঘরের সামনে ফাঁকা জায়গায় হইতে পাঁচ কেজি গাঁজাসহ মোঃ সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিয়ে বেলাবো থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আবুল কায়েস আকন্দ জানান, মাদক নির্মূলে ডিবির অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।