মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা মৎস্য অধিদপ্তরধীন ২০২৫-২০২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ টি গ্রুপে ৬০ জন জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী।
এসময় উপস্থিত ছিলেন উক্ত উপ-প্রকল্প পরিচালক খাইরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.ভবেন বাইন, উপজেলা কৃষি আফিসার তুসার সাহা ও মৎস্য কর্মকর্তা তরুন বসু।
উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু বলেন,মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার নিবন্ধিত সুফলভোগী ৬০ জন জেলের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরুর বকনা বাছুর দেওয়া হয়েছে।