মানিক কুমার দাসঃ

 

ফরিদপুর কোতোয়ালি থানায় ‌ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অজ্ঞাতনামা চাঞ্চল্যকর হত্যা মামলার মূল রহস্য উদঘাটন সহ ২ জন আসামী গ্রেফতার সংক্রান্তে আজ মঙ্গলবার ‌ সকাল সাড়ে দশটার দিকে ‌ ফরিদপুর কোতোয়ালি থানায় ‌এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ‌ অতিরিক্ত পুলিশ সুপার ‌ মোঃ আজমীর হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান গত ১৮ ডিসেম্বর সকাল অনুমান ৮.০০ টার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুরের জনৈক হাকিম শেখ এর কলাবাগানের ভিতর একটি অজ্ঞাতনামা লাশ পরে আছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে লাশ দেখে তদন্ত শুরু করে, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করে নিহতের পরিবারকে জানানো হলে তারা ফরিদপুর এসে লাশ শনাক্ত করে এবং ফরিদপুর কোতয়ালী থানায় সূত্রোক্ত হত্যা মামলা দায়ের করে।