মানিক কুমার দাসঃ

ফরিদপুর ‌ জেলা ও‌ মহানগর যুবদলের উদ্যোগে ‌ স্বাগত রেলি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ দেশনায়ক ‌ তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ‌ দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‌ ফরিদপুরেও উক্ত কর্মসূচি ‌ পালন করা হয়।

 

এ উপলক্ষে বিকেলে ‌ ফরিদপুর‌ প্রেসক্লাবের সামনে হতে ‌ একটি শুভেচ্ছা রেলি ‌ শহর প্রদক্ষিণ করে ‌ জনতা ব্যাংকের মোড়ে গিয়ে ‌ শেষ হয়।

 

মহানগর যুবদলের ‌ সভাপতি ও‌ ফরিদপুর সদর উপজেলার সাবেক ‌ ভাইস প্রেসিডেন্ট ‌বেনজির আহমেদ তাবরিজ এর সভাপতিত্বে ‌ উক্ত সভায় বক্তব্য রাখেন ‌ জেলা যুবদলের ‌ সভাপতি ‌ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ‌ আলী রেজওয়ান বিশ্বাস তরুন, যুবদল নেতা ‌ কে এম জাফর, শহিদুর রহমান শহীদ, বিএম নাহিদুল ইসলাম, গাজী মাহবুব ‌, নাসির খান, আবু সাঈদ খান রানা, আব্দুল্লাহ আল ফারুক ‌ প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন আগামী ২৫ ডিসেম্বর ‌ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ দেশ নায়ক তারেক রহমান ‌ বাংলাদেশে আসছেন। আর তাকে স্বাগত জানিয়ে ‌ আজ সারা দেশের মতো ‌ ফরিদপুরেও আমরা স্বাগত রেলি করছি। বক্তারা বলেন ‌ গত ১৭ বছর তিনি ‌ দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন ‌। এখান থেকে দলকে পরিচালিত করছেন। ‌‌ তার নেতৃত্বে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের ‌ পতন হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ‌ তিনি ছাত্র জনতার পাশে থেকে ‌‌ স্বৈরাচারী শেখ হাসিনার পতনে ‌ ‌ গুরুত্বপূর্ণ ‌ ভূমিকা পালন করেছেন।

 

আগামী দিনে তারই নেতৃত্বে ‌ ‌বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‌ পরিচালিত হবে ‌। দেশবাসী ‌ ‌দীর্ঘ ১৭ বছর ‌ অপেক্ষার পর ‌ তাদের নেতা কে ‌ আগামী ২৫ ডিসেম্বর ‌ দেশের মাটিতে দেখতে পাবেন।

 

আর তাই ঐদিন ‌ বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সুবর্ণ অধ্যায় ‌ সৃষ্টি হচ্ছে। ‌তারেক রহমান এ দেশের প্রত্যেকটা মানুষের হৃদয় বসবাস করেন ‌।  তার আগমনী বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। তাকে স্বাগত জানানোর জন্য সারাদেশ তৈরি হয়েছে ‌। ‌

 

তিনি বীরের বেশি দেশে ফিরে ‌ দেশের মানুষের ‌ পাশে দাঁড়াবেন বলে ‌‌ প্রত্যাশা ব্যক্ত করা হয়। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল ‌ ফরিদপুর প্রেসক্লাবের ‌‌সামনে এসে ‌ ‌ উপস্থিত হয়