শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা পালিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কৃষি অফিসার আব্দুল আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সুধী ও সাংবাদিকগন। বক্তাগণ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।