মানিক কুমার দাসঃ

 

ফরিদপুর রথখোলা পতিতাপল্লীতে নাসরিন ‌নামক এক পতিতার ‌রহস্যজনক মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার উক্ত নাসরিন (৫০), পিতা মোঃ মজিদ ফরাজি, স্থায়ী ঠিকানা- পাচুড়িয়া,
থানা তেরোখাদা, জেলা খুলনা; বর্তমান- সাং রথখোলা (পতিতা পল্লী), দেবীর বাড়ির ভাড়াটিয়া,
থানা কোতোয়ালি।

যানাযায়, সে সকাল ১১ টায় নাস্তা খেয়ে নিজের ঘরে যায়; বিকাল ৩ঃ৩০ মিনিটের সময় নাসরিনের সাড়া শব্দ না পেয়ে স্বপ্না নামে এক পতিতা নাসরিনের ঘরে প্রবেশ করিয়া নাসরিনকে তাহার বিছানায়
শুয়ে থাকতে দেখে। স্বপ্না হাত দিয়ে নাড়া দিলে নাসরিনকে মৃত অবস্থায় দেখতে পায়।

 

এরপর ‌স্বপ্নার আত্মচিৎকারে অন্যান্য পতিতারা এসে ঘটনার সত্যতা পায়।

 

উক্ত ঘটনার সংবাদ কোতোয়ালি থানাকে জানালে কোতোয়ালি থানা পুলিশ ‌ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরাতহাল প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে ‌কোতোয়ালি থানা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।