মানিক কুমার দাসঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের নীলটুলি জনতা ব্যাংকের মোড় ফরিদপুর প্রেসক্লাব সহ আশেপাশের এলাকায় দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা করেন তিনি ।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান এ সময় ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।