মানিক কুমার দাসঃ

 

ফরিদপুর পৌর সুপার মার্কেট উদ্বোধন করা হয়েছে । আজ বৃহস্পতিবার দুপুরে মার্কেটের ‌ ‌ উদ্বোধন করেন ‌ ঢাকা বিভাগীয় কমিশনার ‌শরফ উদ্দিন আহমদ চৌধুরী ‌।

 

এ সময় ‌ উপস্থিত ছিলেন ‌ ফরিদপুরের জেলা প্রশাসক ‌ কামরুল হাসান মোল্লা, পৌর প্রশাসক ‌ ও ‌ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব ‌ হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক ‌ রামানন্দ পাল, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা ‌ গোবিন্দ চন্দ্র মন্ডল ‌, সমাজ উন্নয়ন কর্মকর্তা ‌ সৈয়দ মোঃ আহাদুজ্জামান।

এ সময় প্রধান অতিথি ফিতা কেটে ‌ ‌ মার্কেটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ‌ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন ‌‌ আলিপুর খা পাড়া ‌ জামে মসজিদের ‌ সুপার ‌মওলানা মোস্তফা কামাল।‌
এরপর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ‌ সুপার মার্কেট ‌ পরিদর্শন করেন ‌।

এ সময় ‌ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির ‌ পক্ষ থেকে ‌ উপস্থিত ছিলেন ‌ ভারপ্রাপ্ত সভাপতি ‌ সৈয়দ ‌আলাওল হোসেন তনু সাধারণ সম্পাদক ‌‌ কামরুল হাসান চৌধুরী ‌ সহ সভাপতি ‌ মতিউর রহমান মিয়া ‌, জিয়াউল হাসান চৌধুরী, বিসিডিএস ‌ ফরিদপুর জেলা শাখার সভাপতি ‌ সৈয়দ নাজমুল হাসান লোচন সুপার মার্কেট ‌ প্রবীণ ব্যবসায়ী সৈয়দ ‌ মোজাম্মেল হোসেন খোকন ‌, ফরিদপুর জেলা ছাত্রদলের ‌ সভাপতি ‌ও সুপার মার্কেটের ব্যবসায়ী ‌‌ সৈয়দ আদনান হোসেন অনু।

এ সময় ‌ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্য বৃন্দ ‌‌এবং বিসিডিএস ‌ ফরিদপুর জেলা শাখার ‌ সকল সদস্যবৃন্দ ‌‌ ফরিদপুর পৌরসভার বিভিন্ন বিভাগের ‌ কর্মকর্তা কর্মচারী বৃন্দ ‌ উপস্থিত ছিলেন ‌।