আব্দুল হামিদ মিঞাঃ
সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহসপতিবার(০৪-১২-২০২৫) জিয়া মঞ্চ রাজশাহী মহানগরের উদ্যোগে ও সদস্য সচিব সুজনের পরিচালনায় রাজশাহী রাজপাড়া থানা বিএনপি এর কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাকাদ্দাস কাজল জিয়া মঞ্চ রাজশাহী মহানগর এর আহ্বায়ক কামাল উদ্দিন সরকার প্রমুখ।