শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় ৪ ডিসেম্বর খোকসা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। খুলনা বিভাগের মধ্যে খোকসা প্রথম হানাদার মুক্ত হয় দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টা পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবযোগদান উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হোসেন। প্রধান আলোচ্ক হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার আলাউদ্দিন খান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু,বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী ও সাংবাদিকগণ।
অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং অসুস্থ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।