মানিক কুমার দাসঃ
সরকারি রাজেন্দ্র কলেজ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ গঠনের জন্যে রাজেন্দ্র কলেজ অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ এম এ হালিম এর নিকট উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কাজী জেবা তাহসিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ (১৯-২০) সেশন, মোল্লা আবির বাংলা বিভাগ (১৯-২০ ) সেশন, জান্নাতুল সাদিয়া উদ্ভিদবিজ্ঞান (১৯-২০) সেশন, লতিফুল কবির ব্যবস্থাপনা বিভাগ (১৯-২০)। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা স্মারকলিপিতে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের মূল লক্ষ্য তুলে ধরেনঃ
শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, সৃজনশীল লেখা ও পাঠচক্রে উৎসাহিত করা; নাটক, গান, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন; ক্যাম্পাসে ইতিবাচক, মানবিক ও সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ তৈরি; নতুন প্রতিভা খুঁজে বের করা ও তাদের মঞ্চে তুলে ধরা; জাতীয় দিবস, সাহিত্য উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কর্মশালা আয়োজন।
আমাদের প্রতিশ্রুতিঃ সংস্কৃতি হোক মুক্তির পথ; সাহিত্য হোক চিন্তার আলো; রাজেন্দ্র কলেজ হোক সৃজনশীলতার মূল আসন।