মানিক কুমার দাসঃ

 

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফরিদপুর প্রেসক্লাব এর উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

আজ মঙ্গলবার রাতে প্রেসক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি ‌ কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ‌ বিএনপি চেয়ারপারসন ‌ সাবেক প্রধানমন্ত্রী ‌খালেদা জিয়ার ‌ রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুরের ‌ ময়েজ মনজিল জামে মসজিদের পেশ ইমাম ‌ মাওলানা কবির হোসেন। এ সময় ‌ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।