মানিক কুমার দাসঃ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভার শাখার উদ্যোগে স্বাগত মিছিল ‌ অনুষ্ঠিত‌ হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় ‌ নায়েবে আমির ‌ এটিএম আজহারুল ইসলাম আগামীকাল ‌ মঙ্গলবার ‌ ফরিদপুর আগমন কে স্বাগত জানিয়ে ‌ উক্ত কর্মসূচির ‌ আয়োজন করা হয়।

 

এই উপলক্ষে ‌ ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে ‌ মিছিলটি ‌ শহর প্রদক্ষিণ করে ‌ জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় ‌। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামাতের ‌ নায়েবে ‌ আমির মোঃ ইমতিয়াজ উদ্দিন আহমেদ ।

 

এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি ‌ আগামীকাল গণসমাবেশ ‌ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি ‌ আহ্বান জানান ‌। এ সময় উপস্থিত ছিলেন ‌ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ‌ এস এম আবুল বাশার, পৌরসভা শাখার সাধারণ সম্পাদক ‌ মোঃ জাহাঙ্গীর হোসেন ‌, সাংগঠনিক সম্পাদক ‌ অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, সাধারণ সম্পাদক ইব্রাহিম মুনতাজির তাকির। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী ‌ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।