মানিক কুমার দাসঃ

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ‌ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রবিবার ‌বিকেলে শহরের গোয়ালচামট ‌ স্বর্ণ কুটির মার্কেট ‌এ উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ‌।
জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এএফএম ‌ কাইয়ুম জঙ্গি।

 

স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ মানা,‌‌ সহ-সভাপতি ইসমাইল হোসেন লাভলু, যুগ্ম সম্পাদক ‌ রউফুল আলম লিমন, সহ সভাপতি ‌‌ শহিদুল ইসলাম, সহ সম্পাদক ‌ আনোয়ার হোসেন, মুস্তাফিজুর ‌রহমান (জুয়েল), অনুষ্ঠান পরিচালনা করেন ‌ সংগঠনের ‌ সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রিপন।

 

চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‌ রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।দোয়া মাহফিল পূর্বে ‌ সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন ‌ ‌ সাবেক প্রধানমন্ত্রী ‌ বেগম খালেদা জিয়ার ‌ আশুরোগ মুক্তি ‌‌ও সুস্থতা কামনা করা হয়।

 

বক্তারা ‌ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‌ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‌ বিএনপির ‌ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ‌ জয় যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান ‌।

 

একই সাথে ‌ ফরিদপুর ৩ আসনে ‌ সাবেক মন্ত্রী ‌ চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা ‌ চৌধুরী ‌ নায়াব ইউসুফকে ধানের শীষ মার্কায় ‌ ‌ ‌‌ ভোট দিয়ে ‌ জয় যুক্ত করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া ও মোনাজাত ‌ পরিচালনা করেন পিটিআই জামে মসজিদের‌পেশ ইমাম ‌ও খতিব ‌ মাওলানা ‌ মোহাম্মদ ‌‌ শফিউল্লাহ ‌