মুস্তাফিজুর রহমান শিমুলঃ

 

ফরিদপুরের চরভদ্রাসনে স্বর্নের দোকান হতে শাহরিয়ার জাহান(৫১)নামে একজন ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয় জনতা।বৃহস্পতিবার(২৭ নভেম্বর)বেলা ১১ টার দিকে সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে সুব্রত জুয়েলার্স নামে একটি স্বর্নের দোকান হতে তাকে আটক করা হয়।পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে পনেরো দিনের কারাদন্ড প্রদান করা হয়।

 

শাহরিয়ার রাজবাড়ি জেলার পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা মৃত আকবর আলীর ছেলে।সুব্রত জুয়েলার্সের মালিক জানায় ঘটনার দিন বেলা সারে দশ টার দিকে তার দোকানে ঐ ব্যাক্তি এসে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পরিচয় দিয়ে বিভিন্ন কাগজপত্র দেখতে চায়।বিষয়টি পাশের দোকানে বসেথাকা একজন এনজিওকর্মী দেখে। পরে তার মোবাইলে থাকা একটি ভিডিও দেখিয়ে সুব্রতকে সতর্ক করে বলে তার দোকানে যেই ব্যাক্তি ম্যাজিস্ট্রেটের পরিচয় দিয়েছে সে আসলে একজন প্রতারক।পরে আসেপাশের ব্যাবসায়ী ও স্থানীয়দের সহায়তায় ঐ ব্যাক্তিকে আটক করা হয়।

ঘটনার খবর পেয়ে ঐদিন দুপুরে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনা(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন ঘটনাস্থলে যান।পরে ঘটনার সত্যতা যাচাই করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৯ ধারায় শাহরিয়ারকে দোষি সাব্যস্ত করে পনেরো দিনের জেল প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন বলেন ঘঁনাস্থলে এসে আমরা অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাই।পরে তাকে দোষি সাব্যস্ত করে ভ্রম্যমান আদালতের মাধ্যমে জেল প্রদান করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার উপ পরিদর্ষক গোলাম হোসেন ও সঙ্গীয় ফোর্স।