শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

 

কুষ্টিয়ার খোকসার কৃতি সন্তান অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল রেজাউল ইসলামকে খোকসায় আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৯ নভেম্বর ২০২৫ শনিবার খোকসা কলেজ অডিটোরিয়ামে নাগরিক ফোরাম খোকসা–এর আয়োজনে এক বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় খোকসা সাতপাখিয়া গ্রামের আলোকিত সন্তান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত এডভোকেট রেজাউল ইসলাম কে। তার এই অর্জনে খোকসাবাসী আনন্দিত ও গর্বিত।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন এডভোকেট রেজাউল ইসলাম তার মেধা, নিষ্ঠা ও অধ্যবসায় তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস। সংবর্ধনা শেষে তার উত্তরোত্তর সাফল্য ও দেশের সেবায় আরও অবদান রাখার আহ্বান জানানো হয়।