মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরের ভাঙ্গায় ‌ শিশুকে ‌ ধর্ষণের অভিযোগে ‌ মুরাদ খন্দকার ‌ (৪৩) নামক এক ব্যক্তিকে ‌ আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত ।একইসঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার ‌দুপুর আড়াইটার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।

 

মামলার এজাহারে জানা যায় ‌ ২০১৯ সালে ১৫ মে ‌ ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় শিশুটি ‌ খেলা করা অবস্থায় ‌ প্রতিবেশী ‌ মুরাদ খন্দকার ‌ কৌশলে ডেকে নিয়ে ‌ তাকে ধর্ষণ করে। পরে শিশুটি ‌ তার মাকে ‌ ধর্ষণের বিষয়টি খুলে বলে । এ ঘটনায় শিশুর বাবা ‌ ভাঙ্গা থানায় মামলা করেন।‌