মোঃ ইকবাল হোসেনঃ
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি” প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা এবং প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইনের এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান , মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, উপজেলা কৃষি অফিসার তুষার সাহা, একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম ও প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্শকর্তা ডা. আব্দুস সালাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তারা নিরাপদ প্রাণিজ প্রোটিনজাত খাদ্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন।