মুস্তাফিজুর রহমান শিমুলঃ
ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব এর উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৪নভেম্বর)বেলা সারে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ উৎসব এর উদ্বোধন করার পাশপাশি ষ্টলগুলো পরিদর্ষন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যায়েদ হোছাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান,গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.হাফিজুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহীদ তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কম্বল ও একশত জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরনের পাশাপাশি বাাল্যবিবাহ প্রতিরোধে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।