মানিক কুমার দাসঃ
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১০ টায় সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, সদর উপজেলা, ফরিদপুর অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলার জেলা ক্রীড়া অফিসার আল – আমীন খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুস্মিতা সাহা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,এস,এম আলী আহসান, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ফরিদপুর;
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাজী কাওসার উদ্দিন, প্রধান শিক্ষক, সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ফরিদপুর।
এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ক্রীড়া শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল দশটায় বেলুন ফেস্টুন উড়িয়ে শিশুদের সাথে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় বালক ও বালিকা সহ মোট ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।আনন্দমুখর পরিবেশে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন প্রকারের দৌড়, বল দিয়ে গোল, দেশীয় খেলা মোরগ লড়াই ইত্যাদিতে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে অতিথীরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুকেই পুরস্কার প্রদান করেন।