মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নামা মহিলা পাগলের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল অনুমানিক ৭:৫৫ মিনিটের সময় ভাঙ্গার ঢাকা মুখি ‌ মহাসড়কের, সার্ভিস লেনের পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা মহিলা পাগল (৫৫) কে ঢাকা মুখী অজ্ঞাতনামা গাড়ি সজোরে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।

 

দুর্ঘটনার সংবাদ পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।