মানিক কুমার দাসঃ

 

ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ‌ সকাল দশটায় ‌ ফরিদপুর জেলা প্রশাসক ‌ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে উক্ত ‌ সভা ‌ অনুষ্ঠিত হয়।

এ সময় ‌ উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ‌ মিন্টু বিশ্বাস,
জেলা সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান, ফরিদপুর ‌প্রেসক্লাবের সভাপতি ‌ কবিরুল ইসলাম সিদ্দিকী, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা গত মাসের ‌ জেলার শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‌ আলোচনা করেন ‌।

এছাড়া আগামীতে ‌ আইনশৃঙ্খলা উন্নয়নে ‌ বিভিন্ন করণীয় নিয়ে ‌ আলোচনা করেন। এছাড়া ‌জেলায় ‌ মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা এবং এর শাস্তি কঠোর করার বিষয়ে আলোকপাত করা হয় ।

জেলায় ‌ সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ‌ জেলায় চুরি, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ, অবৈধভাবে বালি

মাটি কাটা প্রতিরোধ করা এবং , শহরের যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করা হয় ‌।