মুস্তাফিজুর রহমান শিমুলঃ

 

ফরিদপুরের চরভদ্রাসনে ব্যানার ও ফেস্টুন ছেড়ার প্রতিবাদে ঝাড়– মিছিল করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪আসন(চরভদ্রাসন,সদরপুর ও ভাঙ্গা)এর সম্ভাব্য সতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল। শনিবার(৮নভেম্বর) বেলা ১২টার দিকে শতাধিক সমর্থক নিয়ে চরভদ্রাসন সদর বাজারে এ মিছিল করেন তিনি।ঐদিন উপজেলার সদর ইউনিয়নের এমপিডাঙ্গী অবস্থিত তার নিজ বাড়ির সামনে হতে মিছিলটি বের হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় তার বাড়িতে গিয়ে শেষ হয়।

 

ইতিমধ্যে মুফতি রায়হান জামিল নির্বাচনের প্রচারনার অংশ হিসেবে জনসাধারনের মাঝে দশ টাকা কেজি ইলিশ মাছ বিতরন করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন।এ ছাড়া এক টাকা কেজি গরুর মাংশ ও দুই টাকা কেজি চাল বিতরন করেও আলোচনায় এসেছেন তিনি।

 

মিছিলের শুরুতে সক্ষিপ্ত বক্তব্যে মুফতি রায়হান জামিল বলেন এই আসনটি হতে বিগত দিনে অনেক সতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন।আমি এই আসন হতে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিব।আমি আমার নির্বাচনী প্রচার প্রচারনার জন্য ফরিদপুর-৪ আসনের বিভিন্ন স্থানে গেট,ফেস্টুন ও ব্যানার টাঙ্গিয়েছি।

 

ইদানিং একটি কুচক্রী মহল আমার প্রচারনার গেট,ব্যানার ও ফেস্টুন ভাংচুর করে নষ্ট করেছে আজ তার প্রতিবাদে ঝাড়–– মিছিল করেছি পুনরায় এমন কাজ করলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষ্ণণা দেন তিনি।