আরিফুল মিয়াঃ

 

ফরিদপুরের মধুখালী উপজেলায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে প্রতিষ্ঠানভিত্তিক বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অর্থসহ পবিত্র কুরআন শরিফ ও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ সালাউদ্দিন মোল্লা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও উপজেলা ছাত্র শিবিরের নেতা কর্মী সহ শিক্ষার্থীরা। শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও শিক্ষা থেকে প্রেরণা নেওয়ার আহ্বান জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।