“বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রান উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৮ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃআবুল কালাম ও মোঃমেজবাহ উদ্দিন সহ চরভদ্রাসন উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ পলনে করনীয় বিষয়ে বিভিন্ন তথ্য তুলেধরে মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন ‘২৮আগস্ট হতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ চলবে। এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ সফল করার লক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।এর মধ্যে রয়েছে ব্যানার,ফেস্টুন ও বিভিন্ন হাট বাজারে ভিডিওচিত্র প্রদর্শন করে মানুষকে সচেতন করা।

উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করন।মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন,সফল মৎস্য চাষীদের মাঝে পুরুস্কার বিতরন,সুফলভোগীদের প্রশিক্ষন, ও বিভিন্ন উপকরন বিতরনের পাশাপাশি নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন তিনি।