বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতাঃ
আজ ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনের কর্মসূচি হিসেবে বিকালে বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপ আলাদা আলাদা কর্মসূচি দেয়। র্যালি শেষ হওয়ার সময় উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আহত হয় অন্তত ১০ জন।
বোয়ালমারী বাজারের ওয়াবদা মোড়ে সংঘর্ষের সময় বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন কে (৫০) কুপিয়ে গুরুতর জখম করে পতিপক্ষ।
আশঙ্কাজনক অবস্থায় তাকে বোয়ালমারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একই স্থানে আহত রফিকুল ইসলামকে (৪৫) কে ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরা দুইজন বিএনপির শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের নেতাকর্মী।
ছোলনা ইটভাটার সামনে র্যালি থেকে ফেরার সময় দুই গ্রুপের সংঘর্ষে লিয়াকত মোল্লা (৫০) গুরুতর আহত হন। তাকেও অসংখ্যজনক অবস্থায় ফরিদপুর স্থানান্তর করা হয়েছে। তিনি বিএনপি’র খন্দকার নাসিরুল ইসলামের গ্রুপের লোক । এছাড়া উভয় গ্রুপের আরো সাত আট জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।