মোঃ রনি আহমেদ রাজুঃ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাগুরা-১ আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার ৫ নভেম্বর দুপুরে মাগুরা জেলার ওয়াপদা বাজার এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানকে গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

 

সকাল থেকেই ওয়াপদা বাজার এলাকায় জড়ো হতে থাকেন হাজারো নেতা-কর্মী ও সমর্থকরা। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে তারা সংবর্ধনা স্থলে উপস্থিত হন। ফুলেল শুভেচ্ছা ও ঢাক-ঢোল বাদ্য যন্ত্র বাজিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। এসময় তিনি গাড়ির উইনশেড খুলে দাঁড়িয়ে হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান।

 

সংবর্ধনা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। আজকের এই গণসমাবেশই প্রমাণ করে, মাগুরার মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পাশে আছ,পাশে থাকবে।

 

এ সময় তিনি আরও বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।