মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে ‌ সর্বস্তরের জনগণের ব্যানারে ‌ মানববন্ধন ‌ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ‌।
আজ মঙ্গলবার বিকাল ৪ টায় মহানবী হযরত মুহাম্মদ ‌(সা:) ও ‌ ইসলাম ধর্ম নিয়ে ‌ কটুক্তিকারী নাস্তিক মহুয়ার ‌ উপযুক্ত বিচারের দাবিতে ‌ উক্ত প্রতিবাদ সভার ‌ আয়োজন করা হয়।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল রানা’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ‌‌মুস্তাফিজুর ‌রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহবায়ক কাজী রিয়াজ ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুম্মান জুলাই যোদ্ধা ‌ আবরার নাদিম ইতু প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন যে, মহুয়া ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম সম্পর্কে কটুক্তি করে যে ধৃষ্টতা প্রদর্শন করেছেন তার কোন ক্ষমা নেই।
সে একজন চিহ্নিত নাস্তিক। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে মহুয়া ইসলামকে গ্রেফতার করা না হলে ০৭-১১-২০২৫ তারিখ শুক্রবার বাদ জুমা বৃহত্তর কর্মসূচী পালনের হুশিয়ারী দেন।
এরপর ‌ ফরিদপুর ‌ প্রেসক্লাবের সামনে থেকে ‌ একটা বিক্ষোভ মিছিল ‌ শহর প্রদক্ষিণ করে।