মানিক কুমার দাসঃ

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক মহিলার ‌মৃত্যু হয়েছে। জানা গেছে আজ মঙ্গলবার সকাল ০৮:৩০ মিনিটে সময় উক্ত মিলি আক্তার (৩৫), স্বামী- আনোয়ার কাজী সাং- বালিয়াচড়া, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর, রেল ব্রিজ পার হওয়ার সময়, খুলনা টু ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে তাকে ধাক্কা দিলে, ব্রিজের উপরেই তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার সংবাদ পেয়ে ভাংগা থানা ও পুলিশ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।