মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে নির্মাণাধীন ব্রিজ থেকে পড়ে গিয়ে জহুরুল ইসলাম (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার পিতার নাম ‌ গিয়াস উদ্দিন, গ্রাম- ভীমপুর , থানা হাসাই গাড়ি ‌ জেলা নওগাঁ।

 

আজ শনিবার সকাল ৯ টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাজন ডাঙ্গা এলাকায় নির্মাণাধীন ব্রিজ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন জহুরুল ইসলাম । পরবর্তীতে ‌ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এসময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।