মানিক কুমার দাসঃ

ফরিদপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতি কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ‌ সকাল ১০ টা থেকে ‌ স্থানীয় ঝিলটুলি স্বপ্নছোয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ‌ এ বি এম ‌ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ‌এ অনুষ্ঠানে ‌ ‌বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি (১) আঃ কুদ্দুস শেখ,
শ্যামল কুমার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি (২), ফরিদপুর জেলা শাখা (সদর);
মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদার, সহ-সভাপতি, ফরিদপুর জেলা শাখা (নগরকান্দা);
গোলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, ফরিদপুর জেলা শাখা (মধুখালী);
মোঃ আইয়ুব আলী, ভারপ্রাপ্ত, সহ-সভাপতি, ফরিদপুর জেলা শাখা (ভাঙ্গা); সৈয়দ আবুল লতিফ, সহ-সভাপতি, ফরিদপুর জেলা শাখা (সদরপুর); মোঃ আবুল কালাম, সহ-সভাপতি, ফরিদপুর জেলা শাখা (আলফাডাঙ্গা); মোঃ মোক্তার হোসেন, সহ-সভাপতি, ফরিদপুর জেলা শাখা (চরভদ্রাসন); মোঃ আজমুল হক, সহ-সভাপতি, ফরিদপুর জেলা শাখা (সালথা); সুভাষ কুমার মালো, সহ-সভাপতি, ফরিদপুর জেলা শাখা (সদর); এস.এম ফরিদ উদ্দিন, সহ-সভাপতি, ফরিদপুর জেলা শাখা (সদর); মোঃ মমিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা শাখা।

আলোচনা সভায় বক্তারা ‌ বাংলাদেশ দলিল লেখক সমিতি ‌ ফরিদপুর জেলা শাখার ‌ বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে আলোচনা করেন। এছাড়া তারা ‌ আগামী দিনে ‌ তাদের প্রবর্তিত ৭ দফা ‌ দাবি ‌তুলে ধরেন।

এ সময় তারা ‌ দলিল লেখকদের যেন ‌ এ পেশা থেকে ‌বাদ দেয়া বা সরানো ‌ না হয় সেজন্য ‌ অন্তর্বর্তীকালীন ‌ সরকারের নিকট দাবি জানান, ‌ পাশাপাশি ‌ দলিল লেখক সমিতির ‌ কার্যালয়ের জন্য নির্ধারিত স্থান, এছাড়া তাদের ভবিষ্যতের জন্য ‌ একটা কমিশন বোর্ড গঠন করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

 

এটি কার্যকর হলে দলিল লেখকদের কোন সদস্য মারা গেলে ‌‌ সরকারের মাধ্যমে তার পরিবারকে ‌ সহায়তা প্রদান, তার সন্তানদের ‌ চাকুরী সহ ‌ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের দাবি করা হয়।‌

এছাড়া কমিশন বোর্ড গঠন করে বয়স্ক ও কর্মক্ষম ‌ সদস্যদের আর্থিক সহায়তা করার জন্য সরকারের নিকট দাবি জানানো হয়, এছাড়া দলিল লিখতে গিয়ে ‌ কোন কাগজ জটিলতায় ‌ যেন তাদের হয়রানি বা মামলার শিকার না হতে হয় ‌ এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ‌ দাবি জানানো হয়। ‌