মানিক কুমার দাসঃ
ফরিদপুরে একই সাথে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন হলো চারটি প্রতিষ্ঠানের । প্রতিষ্ঠানগুলো হচ্ছে হোয়াইট হল, হোয়াইট বল, হোয়াইট মিডিয়া সেল এবং হোয়াইট পেপার । আজ শুক্রবার রাতে শহরের ফরিদপুর হাই স্কুল শপিং সেন্টারের সামনে এই চারটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের কর্ণধর ও জিয়া মঞ্চের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ সময় ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম সাত্তার, এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রাজনীতিবিদ ফারিয়ান ইউসুফ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব শেখ আব্দুস সামাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা বৃন্দ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন ফরিদপুরের এ ধরনের প্রতিষ্ঠান এই প্রথম। এই প্রতিষ্ঠানগুলো সর্বস্তরের মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। পাশাপাশি সাংস্কৃতিক সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
বক্তারা এই প্রতিষ্ঠানগুলোর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন দেশের অন্যতম লোকসংগীত শিল্পী গামছা পলাশ ও মীম রহমান।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেন।