মানিক কুমার দাসঃ
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বেলা সাড়ে বারোটার দিকে শহরের যানজট নিরসনে ইজিবাইক এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর-৩ আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী এবং জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব সোহেল রানা, জাতীয় নাগরিক পার্টি ফরিদপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাইফ হাসান খান, জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান ওয়ালিদ, আবরার নাদিম ইতু সহ অটো রিক্সা মালিক, চালক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ফরিদপুর শহর কে বাসযোগ্য করা এবং শহরের যানজট নিরসনে আলোচনা করা হয়।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ফরিদপুর পৌরসভার অটোরিকশা এবং ইজিবাইক গুলোকে লাল, হলুদ বা অন্য দুটি ভিন্ন রংয়ে চিহ্নিত করে সপ্তাহে নির্দিষ্ট দিনে চলাচল করা, জেলার অন্যান্য উপজেলা ও সদর উপজেলার ইউনিয়ন সমূহের অটোরিকশা শহরে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান এবং ফুটপাত দখলমুক্ত করে শহরের নির্দিষ্ট জায়গায় হকারদের দোকান বসানোর বিষয়ে আলোচনা করা হয়।