সাহিদা পারভীনঃ

 

সোমবার সকালে রাজবাড়ীর কালুখালীতে তারুণ্যোর উৎসব উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন।

 

উদ্বোধন অনুষ্ঠানে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, রতনদিয়া ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের পরিষদের সচিব বিধান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধন ম্যাচে রতনদিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩-০ গোলে মাজবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।‌