সোমবার (২৭ অক্টোবর) বাদ আছর মধুখালী বাজার ব্যবসায়ী ও সাধারন মানুষে মাঝে লিফলেট বিতরন ও গণসংযোগ করেন, ফরিদপুর ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য ( এমপি) পদপ্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা।

 

এসময় উপস্থিত ছিলেন- মধুখালী উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা আলীমুজ্জামান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, ফরিদপুর ১ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খলিলুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমরান খাঁন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুদ্দিনসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।