মানিক কুমার দাসঃ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোসাদ্দেক আহমেদ (৪০) নামে এক আইনজীবী মৃত্যুবরণ করেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অপর এক ব্যক্তি। জানা গেছে ।
আজ রবিবার সন্ধ্যা ৬:৫০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনায় ফরিদপুর জজ কোর্টের আইনজীবী মোসাদ্দেক আহমেদ (৪০)।
তার পিতার নাম ইছহাক কাজী, ঠিকানা- মমিনখার হাট, ফরিদপুর সদর ঘটনাস্থলে নিহত হয়। জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় অজ্ঞাত ট্রাক মোটরসাইকেল কে চাপা দিলে এ দুর্ঘটনা সংগঠিত হয়।